• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৪২) নামে আরও একজন গুরুতর অসুস্থ হয়েছেন।
‎
‎রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত রাতুল ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহত ফারুক ফার্নিশ অয়েল হাউজের ম্যানেজার বলে জানা গেছে।
‎
‎স্থানীয়রা জানান, ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামে এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ অয়েল হাউজের সামনে একটি ট্যাংক লরি রাখা ছিল। রাতুল লরির ট্যাংক পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধারের জন্য ম্যানেজার ফারুক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান।
‎
‎পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা