• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

পরিচ্ছন্নতা অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অংশ নিল ৬০০ কাব স্কাউট

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে প্রায় ৬০০ কাব স্কাউট।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাব স্কাউটরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেনের বর্জ্য অপসারণসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।

কার্যক্রমের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ ছাড়া উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আজকের এই ৬০০ কাব স্কাউটই আমাদের আগামী দিনের পরিচ্ছন্ন নারায়ণগঞ্জের কারিগর। তাদের হাত ধরেই পরিচ্ছন্নতা একটি অভ্যাসে পরিণত হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। শুধু সরকারি উদ্যোগে নয়, প্রতিটি শিশু যখন নিজের স্কুল ও বাড়ি পরিষ্কার রাখতে শিখবে, তখনই একটি স্বাস্থ্যসম্মত জেলা গড়ে তোলা সম্ভব। আমি এই কোমলমতি স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দিত।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা পরিচ্ছন্নতাকে একটি সাপ্তাহিক কর্মসূচিতে সীমাবদ্ধ রাখতে চাই না, এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। ফতুল্লা রেললাইন থেকে পাইলট স্কুল পর্যন্ত আজকের এ অভিযান তারই একটি অংশ। কাব স্কাউটদের মাধ্যমে আমরা পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে চাই। পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা