• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শিশুদের বিনোদনে নতুন আয়োজন, দেওভোগে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’-এর উদ্বোধনে জাকির খান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শিশুদের নির্মল আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় যাত্রা শুরু করেছে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে পার্কটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বিশেষ করে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নতুন এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মানসিক বিকাশে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। আজকের শিশুরা মোবাইল-আসক্ত হয়ে ঘরবন্দী হয়ে পড়ছে, এমন সময়ে দেওভোগে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’-এর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই পার্কটি শিশুদের আনন্দের পাশাপাশি পরিবারগুলোর মিলনমেলায় পরিণত হবে। এমন সুন্দর উদ্যোগের জন্য স্বত্বাধিকারী দিদার খন্দকারকে ধন্যবাদ জানাই।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিদার খন্দকার বলেন, শিশুদের জন্য আনন্দঘন, সুন্দর ও উপভোগ্য পরিবেশ তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে পার্কটিতে বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের পাশাপাশি পরিবারের সদস্যরাও যেন স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই পার্কটি সাজানো হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। তবে প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা থাকবে।

নতুন এই বিনোদন কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরে শিশুদের অবসর সময় কাটানোর জন্য আরও একটি আকর্ষণীয় গন্তব্য যুক্ত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা