• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে নাসিকের পরিচ্ছন্নতা র‌্যালি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ কর্মসূচির আয়োজন করে।

‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’ প্রতিপাদ্যে সকাল ৯টায় নগরীর ২ নম্বর গেটের বিবি রোড থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি চাষাঢ়া মোড় হয়ে সিটি পার্কে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিবন্ধনের পর ক্যাপ, টি-শার্ট ও পরিচ্ছন্নতার সরঞ্জাম গ্রহণ করেন।

পরে সিটি পার্কে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. ইসমাইল চৌধুরী, ইউডিসিজিপি-এলজিইডির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্পটির আবাসিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-নর্দমায় বর্জ্য জমা করার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরী পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য নগরবাসী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল করে তুলতে হবে।

আলোচনা সভা শেষে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা