• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সততা ও সত্যকে সমুন্নত রেখে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতের কথা উল্লেখ করে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকতায় এখন প্রতিযোগিতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গতি বা তাড়াহুড়ার চেয়ে সত্যকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন তিনি।

রোববার বাসস কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থার জেলা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, তীব্র প্রতিযোগিতার কারণে অন্যের আগে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই ভুল করে বসেন, যা সাংবাদিকতা এবং দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

যেকোনো সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) গুরুত্ব তুলে ধরে বিশিষ্ট এই সাংবাদিক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। খালি চোখে দেখলে সাধারণ পাঠক বা দর্শকরা যাতে সহজেই বিশ্বাস করেন- এমনভাবে এসব বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচার করা হয়।

তবে একজন সাংবাদিককে অবশ্যই তথ্যের উৎস যাচাই এবং সত্য অনুসন্ধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একজন সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে এটিই মূল পার্থক্য।

খবর সবার আগে প্রচারের তাড়াহুড়ায় অনেক গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলেও অভিযোগ করেন কাদের গনি চৌধুরী।

এ প্রসঙ্গে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কিংবদন্তি সাংবাদিক আতাউস সামাদ জীবিত থাকা অবস্থাতেই কয়েকটি টেলিভিশন চ্যানেল তার মৃত্যুর খবর প্রচার করেছিল। এ ধরনের ঘটনা সাংবাদিকতা পেশার জন্য অত্যন্ত লজ্জাজনক।

সাংবাদিকতাকে সত্যের সাধনা হিসেবে বর্ণনা করে কাদের গনি চৌধুরী বলেন, মিথ্যার সঙ্গে কখনও আপস না করাই সাংবাদিকতার মূল নীতি।

বাসসের জেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে কাদের গনি চৌধুরী বলেন, একসময় মানুষ বাসস সাংবাদিকদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাসস এখন অনেক তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করছে, যা দেশের বিভিন্ন গণমাধ্যম নিয়মিত প্রকাশ করছে।

জেলা প্রতিনিধিদের নিজ এলাকা থেকে আরও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং সংবাদের মাধ্যমে দেশের ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

জেলা প্রতিনিধিদের দুর্দশার কথা তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, তারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছেন।

তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সম্প্রতি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে বলেন, বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

সভাটি সঞ্চালনা করেন বাসসের প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন। এ ছাড়া সভায় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মুরসালিন নোমানী এবং অডিও-ভিজুয়াল ইনচার্জ তাহমিনা নুপুর জেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাসসের সিটি এডিটর হারুন আল নাসিফ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শারমিন জাহান অজান্তা এবং প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা