• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার ৩১-১০-২৬ইং সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ০৭টি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং হাটবাজারে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন, খাল, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণ করা হয়।

এদিকে, জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে মশার ওষুধ ছিটানো হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গুমুক্ত উপজেলা গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা