• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯৬ জন গ্রেপ্তার, ৪৫৪০ পিস ইয়াবা উদ্ধার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৪০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিনভর জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৫৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৫ জন, নিয়মিত মামলার আসামি ৭ জন, অন্যান্য ধারায় ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন রয়েছেন।

থানা ভিত্তিক অভিযানের বিবরণ:সদর থানায় মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জন গ্রেপ্তার।

ফতুল্লা মডেল থানায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন ও অন্যান্য ধারায় ২ জনসহ মোট ২২ জন গ্রেপ্তার।

সিদ্ধিরগঞ্জ থানায় ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৪ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ মোট ২১ জন গ্রেপ্তার।

বন্দর থানায় ৬ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার।

সোনারগাঁও থানায় ৪৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ২ জনসহ মোট ১৯ জন গ্রেপ্তার।

রূপগঞ্জ থানায় ওয়ারেন্টভুক্ত ৩ জন, ২ মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ মোট ৬ জন গ্রেপ্তার।

আড়াইহাজার থানায় ৬ মাদকসেবী ও ১ নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জন গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা