• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শারদীয় দুর্গোৎসবে সার্বিক সহযোগিতায় নাসিক প্রশাসককে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

প্রতি বছরের ন্যায় এ বছরও নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। উৎসবটি নির্বিঘ্ন করতে বিশেষ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার নগরীর সিটি করপোরেশন কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ নাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ দুর্গাপূজার সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা ও সক্রিয় সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজা উপলক্ষে নগরীর প্রতিটি পূজামণ্ডপের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরবচ্ছিন্ন সড়কবাতির ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ এবং বিআইডব্লিউটিএর ৩ নম্বর ঘাটসহ শীতলক্ষ্যা নদীর বিভিন্ন ঘাটে সুশৃঙ্খল ও নিরাপদ প্রতিমা বিসর্জনের সুব্যবস্থা নিশ্চিত করেছিলেন প্রশাসক। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় সার্বক্ষণিক উপস্থিত থেকে তিনি তদারকি করায় ভক্ত ও দর্শনার্থীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানাতে পেরেছেন।

মতবিনিময় শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের আন্তরিক পদক্ষেপ ও সার্বক্ষণিক তদারকি আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে। তাঁর ব্যক্তিগত নজরদারি ও কার্যকর সহযোগিতার কারণেই সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও আনন্দের সাথে তাদের সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে পেরেছেন। এ জন্য আমরা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁর প্রতি অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

মতবিনিময়কালে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা