• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বোধবার (২৮ অক্টোবর, ২০২৬) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বিদায়ী অতিথির প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধাবোধ ব্যক্ত করে বলেন, “জেলা প্রশাসনের নানা কাজে গোলাম মাঈনউদ্দীন হাসান ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একজন সহকর্মী। তিনি তার কাজের প্রতি যে একাগ্রতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা প্রশাসনের সার্বিক গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।”

তিনি বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরবর্তী কর্মজীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, গোলাম মাঈনউদ্দীন হাসান কেবল একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, বরং জুনিয়র সকল সহকর্মীদের প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক ও অভিভাবকতুল্য। প্রতিটি কাজে জুনিয়রদের স্নেহ, উৎসাহ প্রদান এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে তিনি কাজকে সহজ করে তুলতেন।

বিদায়ী বক্তব্যে গোলাম মাঈনউদ্দীন হাসান চট্টগ্রামে তার দায়িত্ব পালনকালীন সময়কে অত্যন্ত আনন্দদায়ক ও স্মরণীয় বলে উল্লেখ করেন এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহায়তা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত (জামিল) সৈকতসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা