• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মুন্সিগঞ্জে শাহীন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী (রহ.) এর দ্বিতীয় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তি-শ্রদ্ধার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হলো শাহেন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী রহমাতুল্লাহি আলাইহির দ্বিতীয় বার্ষিক ওরশ মোবারক।

আজ রোববার (২৫ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলার জাজিরা গাজী স্কুল সংলগ্ন কুঞ্জনগর গ্রামে তার নিজ দরবার শরীফে দিনব্যাপী এই ওরশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত, আশেকান ও জাকেরান দরবার প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। দুপুর ১২টায় মাজার শরীফে পবিত্র গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটে দরবারে নিশান উত্তোলন করা হয়।

পরে বাদ জোহর পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন উক্ত দরবার শরীফের মোতাওয়াল্লী জুলহাস পাগল এবং সাথে ছিলেন খাদেম তোফায়েল । মিলাদে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ শেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং রাতে আধ্যাত্মিক বাউল গান ও মুর্শিদি গানের আসর বসে।

এ সময় ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়াসিন প্রধান, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোঃ আলাউদ্দিন প্রধান, মো. জামাল, রনি, দেলোয়ার গাজী, গোলাম কিবরিয়া, রহিম মনির, হালিম, অহিদ, টিটু, সোহেল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শাহীন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তার পীরের নাম হচ্ছে মুশকিল কুশা, গঞ্জে শাফা, সাইফুলে আদব, বেনিয়াজ, হায়াত কলন্দর, শাহেনশাহ খাজা বাবা হযরত আলী শাহ চিশতী সস্তাপুর নারায়নগঞ্জ। প্রতি বছর তার ওফাত বার্ষিকী উপলক্ষে ভক্তরা এই ওরশের আয়োজন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা