নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের ৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) দিবাগত রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ছিনতাইকারী ৯ জন, নিয়মিত মামলার আসামি ৬ জন, অন্যান্য ধারায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, থানাভিত্তিক গ্রেফতারের বিবরণ নিম্নরূপ: সদর মডেল থানায় মাদকসেবী ২ জন, ওয়ারেন্ট মূলে ২ জন, নিয়মিত মামলার ১ জন ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৬ জন।
ফতুল্লা মডেল থানায় ওয়ারেন্ট মূলে ৬ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন।
সিদ্ধিরগঞ্জ থানায় ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ৪ জন, ওয়ারেন্ট মূলে ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ৯ জন।
বন্দর থানায় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ৪ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৮ জন।
সোনারগাঁও থানায় ৭২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ১৫ জন, ছিনতাইকারী ৩ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ মোট ২৫ জন।
রূপগঞ্জ থানায় ছিনতাইকারী ৬ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলার ৪ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ১২ জন।
আড়াইহাজার থানায় মাদকসেবী ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৪ জন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও সন্ত্রাস দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।