• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজায় টাঙ্গাইলে সম্প্রীতির বার্তা, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে সনাতন ধর্মাবলম্বী সুধীজনদের সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আবহমান কাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা তারই একটি উজ্জ্বল উদাহরণ। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্যারের নির্দেশনায় এবার সারাদেশে পূজা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিভাগের প্রতিটি মণ্ডপে প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে তাদের সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে পারেন। আপনাদের আনন্দই আমাদের আনন্দ।

পরবর্তীতে অতিথিবৃন্দ টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী ছোট কালীবাড়ি ও বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পর্যায়ক্রমে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

একই রাতে ঢাকা বিভাগীয় কমিশনার মির্জাপুর উপজেলার মির্জাপুর সাহাপাড়া দুর্গামন্দির এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পালপাড়া শ্রী শ্রী গৌরহরি সার্বজনীন মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা