সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শহীদ রিয়া গোপের বাসায় সৌজন্য সাক্ষাতে গিয়েছেন এনসিপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলার আহ্বায়ক যুবাইর সরদার, মহানগর সদস্য সচিব, আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।
যেকোনো সমস্যায় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বস্ত করে এসময় এনসিপি নেতারা বলেন, শহীদ রিয়া গোপ আজ বেঁচে থাকলে তাঁর ৮ বছর বয়স হতো। ৮ বছরের একটা শিশু দুর্গাপূজার এই উৎসবকে কেন্দ্র করে কত আনন্দে থাকতো৷ এটা ভাবতেই ভেঙে পড়ি। আপনাদের কষ্টের জায়গাটাও আমরা সবচেয়ে বেশি অনুভব করি৷ আপনাদের যেকোনো বিষয়ে আমাদেরকে পাশে পাবেন৷