• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দির পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, গীতাদান ও বস্ত্র বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্দিরের বিভিন্ন সমস্যা ও পূজা-অর্চনা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস বলেন, এই মন্দিরটি শতবর্ষী। কিন্তু পাশে শিল্পপ্রতিষ্ঠান থাকায় এখানে সুষ্ঠুভাবে পূজা-অর্চনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা এ বছর দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। নীট কনসার্নের মালিকপক্ষও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে।তাই বিষয়টির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, অচিরেই বিষয়টির সুরাহা করা হবে।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের কন্যা শামসুন্নাহার বাঁধন মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে গীতাদান ও বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি আন্তরিকতার সঙ্গে বলেন, “আমি আপনাদের মেয়ের মতো। আমি এসেছি আপনাদের খোঁজখবর নিতে। যদিও এই এলাকা আমাদের আওতাধীন নয়, তারপরও কোনো প্রয়োজন হলে আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি সুমন লাল, সাধারণ সম্পাদক অজিত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থায়ী সদস্য শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুণ লাল বেগী।

এছাড়া লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা