• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে প্রাইভেটকার, আহত ৩

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লিংক রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০) পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে (নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯) ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অটোরিকশার চালক মো. সোহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা