• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

কিশোর গ্যাং-মাদক নির্মূলসহ যানজট নিরসনে বিশেষ অবদানে এসপি মোঃ হাবিবুর রহমানকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং নির্মূল এবং যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসীমউদ্দীন, মোঃ আসলাম, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের ব্যাপক সহযোগিতা পেয়েছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বিশেষ করে শহরের যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তিনি যে সাহসী ও মানবিক নেতৃত্ব দেখিয়েছেন এবং দেখাচ্ছেন তা নারায়ণগঞ্জবাসীর সর্বমহলে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, একজন দক্ষ, চৌকস, সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে হাবিবুর রহমান ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাঁকে উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা