• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লালন স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে আজ শনিবার বিকালে (১৭ অক্টোবর ২০২৬ খ্রি., ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং লালনগীতি পরিবেশিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন  জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, লালন সাঁই ছিলেন জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর গানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা। লালনের দর্শন আমাদের শেখায়, মানুষের পরিচয় মানুষ হিসেবেই। আজকের সমাজে বিভেদ, হিংসা ও বিদ্বেষ দূর করতে লালনের মানবতাবাদী চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে লালনের দর্শন ছড়িয়ে দিতে হবে। তাহলেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা