• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আব্দুস সালাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং প্রকৃত উপকারভোগী শনাক্তকরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা