• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অর্গানোগ্রাম কর্মশালা ও রোভার মুটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে অর্গানোগ্রাম বিষয়ক কর্মশালা ও দ্বাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে গুরুত্বপূর্ণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বোধবার (৭ অক্টোবর, ২০২৬) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এ কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত প্রথম কর্মশালাটি ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ‘অর্গানোগ্রাম’ সংক্রান্ত। কর্মশালায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তাবৃন্দ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালায় সাংগঠনিক কাঠামোকে আরও যুগোপযোগী, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় ‘দ্বাদশ জাতীয় রোভার মুট’ এর অভ্যর্থনা ও স্থানীয় ব্যবস্থাপনা উপ-কমিটির সভা। উক্ত সভায় ঢাকা জেলার জেলা প্রশাসক, রোভার মুটের প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন রোভার মুট সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাতায়াত ও অভ্যর্থনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা জানান, দাপ্তরিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন জাতীয় রোভার মুটকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা