• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা আশনা হাবিব ভাবনা দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা ডিসি রায়হান কবির প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে এক অসহায় ও অসচ্ছল পরিবারের হাতে জরুরি খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবারটি চরম খাদ্য সংকটে দিনাতিপাত করছিল। বিষয়টি জানতে পেরে ইউএনও এস এম ফয়েজউদ্দিন তাৎক্ষণিকভাবে তাদের সহায়তার উদ্যোগ নেন। আজ বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে পরিবারটির সদস্যদের ডেকে এনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেন, প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বা দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ ও অসহায় মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবারটির কষ্টের কথা জানতে পেরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। সমাজে যারা বিত্তবান রয়েছেন, তাদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক ও সামাজিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়ে অসহায় পরিবারটি। তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার ফলে তাদের সাময়িক খাদ্য কষ্ট লাঘব হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা, মোঃ পলাশ আহমেদ ও সহকারী কমিশনার {ভূমি } সিদ্ধিরগঞ্জ তারেক আজিজ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা