• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে: এসপি হাবিবুর রহমান মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি রায়হান কবির ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ৩টি সমন্বয় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১ আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টু সাইনবোর্ড লিংক রোডের এসপি অফিসের সামনে থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফেলে যাওয়া ময়লা-আবর্জনার স্তূপ ফের পরিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে এ পরিষ্কার  পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এর আগেও একই সড়কের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে পরিবেশের ভারসাম্য নষ্ট ও তীব্র দুর্গন্ধে জনদুর্ভোগ সৃষ্টি হলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অভিযান পরিচালনা করে রাস্তাটি পরিষ্কার করা হয়েছিল। তখন কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে কেউ রাস্তায় ময়লা না ফেলে, ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশনা অমান্য করে কে বা কাহারা ফের এসপি অফিস থেকে চানমারী মাইক্রো স্ট্যান্ড পর্যন্ত মেইন সড়কে ময়লা-আবর্জনা ফেলে যায়। এতে পথচারী ও যাত্রীবাহী গাড়ির যাত্রীদের তীব্র দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হচ্ছিল।

বিষয়টি নজরে আসলে গতকাল জেলা প্রশাসক সদর উপজেলার ইউএনওকে পুনরায় পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেন। তারই আলোকে আজ সকাল থেকে অভিযান চালিয়ে সম্পূর্ণ রাস্তাটি পরিষ্কার করা হয়।

এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, রাতের আঁধারে কে বা কারা এখানে ময়লা ফেলে যায়। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ভবিষ্যতে যারা এমন কাজ করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার। এসপি অফিসের সামনের প্রধান সড়কে বারবার ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক এবং এটি দণ্ডনীয় অপরাধ। আমরা ইতোমধ্যে রাস্তাটি পরিষ্কার করেছি। সকলকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করছি। এরপরও যদি কেউ রাতের আঁধারে বা দিনে এখানে ময়লা ফেলে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আজ এসপি অফিস থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ রাস্তা পরিষ্কার করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে ময়লা ফেলার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করব। নাগরিকদের প্রতি আহ্বান, আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, রাস্তায় নয়। আসুন, আমরা সকলে মিলে পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা