• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি এর সাথে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

“ভিসতা ৫ম জাতীয় ডজবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬” এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ডজবল টিমের সদস্যগণ ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, ল্যাক্রোসবল সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও ক্লাবের সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২৫-২৬ সেপ্টেম্বর ২০২৬) এ প্রতিযোগিতা রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) দল বনাম ফিরোজ স্মৃতি সংসদ, নড়াইল দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) দল ৮-২ পয়েন্টের বড় ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা