• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন:প্রেস ব্রিফিংয়ে এসপি হাবিবুর রহমান বন্দরে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ ডাকাত গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম 

অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন:প্রেস ব্রিফিংয়ে এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে চলমান কার্যক্রম আরও কার্যকর করতে জেলার বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের সাম্প্রতিক অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার বিভিন্ন থানার এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে মাদক উদ্ধারসহ সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এসপি হাবিবুর রহমান। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও সচেতন নাগরিকদের অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি, মাদক ও অস্ত্রসংক্রান্ত ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

জেলা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা