• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম  ‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদল নেতা রাকিব হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান শেষে প্রধান অতিথির বক্তব্যে আলিনুর খান বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এসময় স্লোগান তোলা হয়- “পরিচ্ছন্ন সোনারগাঁও, সুস্থ সোনারগাঁও”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা