• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম  ‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে মালিকদের যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তেমনি ব্যবসা পরিচালনায় বাস্তব সমস্যাগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের পথ বের করার ওপর গুরুত্ব দিতে হবে।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তাবলী ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‎
‎সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে ইটভাটা ব্যবসা পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই সভায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ ছলিম উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।
‎
‎এদিকে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, পরিবেশ দূষণের ক্ষেত্রে ইটভাটার চাইতেও বেশি ক্ষতিকারক হলো নিয়মতান্ত্রিকভাবে চলা বিভিন্ন কল কারখানা। যা এই নারায়ণগঞ্জে যত্রতত্র ভাবে গড়ে উঠছে। আসলে ইটভাটার মালিকপক্ষ আজ তাদের নানা সমস্যার বিষয়গুলো তুলে ধরেছেন। আপনাদের এসকল সমস্যাগুলো সমাধান হোক, আমি সেটাই কামনা করি। এই বিষয়ে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমার যতটুকু করনীয় আছে, আমি তা করবো ইনশাআল্লাহ।’
‎
‎সভাপতির বক্তব্যে হাজী ছলিম উল্লাহ বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। মালিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরিতেও সংগঠন কাজ করব আমরা। কিন্তু আমাদেরকে সহায়তা করতে হবে। আমাদের ব্যবসায়িক ভোগান্তি কমাতে হবে।
‎
‎এছাড়াও তিনি ইটভাটা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মালিকদের বিভিন্ন সমস্যা, প্রশাসনের সঙ্গে সমন্বয়, বিদ্যমান নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
‎
‎সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বক্তাবলী এলাকার ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা