• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম  ‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও নেতৃত্বে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার সকল উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সকল সরকারি দপ্তরে একযোগে এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির আড়াইহাজার উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে স্ব স্ব উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযান শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

ডিসি রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা