• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম  ‎সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান আরহাম ওসমান আলিফের জন্মদিনে বাবার আবেগঘন শুভেচ্ছা: ছেলের জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ, জনস্বার্থ রক্ষা ও সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন, ঢাকা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং মাদক, সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা” সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

জেলা প্রশাসন, ঢাকা-এর আয়োজনে এবং তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কার্যক্রমে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া বলেন,ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। মাদকের ভয়াবহ কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে জনসচেতনতা তৈরি করতে হবে। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

আলোচনা সভা শেষে কর্মসূচি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। জেলা প্রশাসনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ নিজেরা ঝাড়ু হাতে নিয়ে স্কুল প্রাঙ্গণ, সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ সময় ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে প্রাঙ্গণের আগাছা পরিষ্কার করা হয় এবং বিভিন্ন স্পট পরিদর্শনের মাধ্যমে এডিসের লার্ভা ধ্বংসে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা