মেধা, সততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, বৃহৎ জনকল্যাণ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নবাগত জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
যোগদানের পর থেকেই তিনি সকল প্রকার অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অব্যাহত সফল অভিযান চালিয়ে যাচ্ছেন। তার কঠোর, আপোষহীন ও কৌশলী নেতৃত্বের ফলে জেলার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্র নড়েচড়ে বসেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতায় অনেক পেশাদার অপরাধী নারায়ণগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
জনবান্ধব পুলিশিং, বিট পুলিশিং জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের বিরুদ্ধে তার চলমান অভিযানে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষ এখন অনেক বেশি নিরাপদ বোধ করছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি বৃহৎ শিল্পাঞ্চল। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই জেলা। এখানে কোনো প্রকার অপরাধীর ঠাঁই হবে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জবাসীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসাবে উপহার দিতে আমরা পেশাদারিত্ব ও মানবিকতার সাথে কাজ করে যাচ্ছি।
তার এই বলিষ্ঠ নেতৃত্ব, সৎ সাহস ও মানবিক পুলিশিংয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আজ জেলার সর্বমহলে প্রশংসিত এবং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তার এই কর্মপন্থা এখন জাতীয় পর্যায়েও আলোচিত হচ্ছে।