• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন চট্টগ্রামে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর সাথে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ, ওসমানীতে হবে স্পোর্টস কমপ্লেক্স : সচিব মাহবুব উল আলম হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ:যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের তৃণমূল সাংবাদিকতা থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। দক্ষ সংগঠক, নির্ভীক কলমসৈনিক এবং মানবিক সাংবাদিক হিসেবে তিনি প্রতিনিয়ত নিজের অবস্থানকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাঁর অবদান সাংবাদিক সমাজে প্রশংসিত হচ্ছে।

বর্তমানে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আইবিএন নিউজ -এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে জাতীয় দৈনিক ভোরের সময়ের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের নীর বাংলার নির্বাহী সম্পাদক এবং বিদ্যুৎ টাইমস অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক গণমাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংগঠনিক কাজেও সক্রিয় রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ পোর্টাল সাংবাদিকদের সর্ব প্রথম আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার প্রতি আন্তরিকতা, সংগঠনের কাজে নিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি স্নেহশীল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে তিনি অত্যন্ত সম্মানিত ও প্রশংসিত।

ক্ষমতার কাছে আপস না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার। শুধু সংগঠক নন, মানবিক সাংবাদিক হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেছেন। প্রতি ঈদে নিজ উদ্যোগে তৃণমূলের অসচ্ছল সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এ উদ্যোগ সাংবাদিক সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন সহকর্মীরা।তিনি সাংবাদিকদের বিপদে আপদে সব সময় পাশে থাকেন।

এ প্রসঙ্গে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি নিজেকে তৃণমূলের একজন কর্মী মনে করি। সাংবাদিকতা আমার কাছে পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমার ওপর অর্পিত দায়িত্ব সবসময় সততা ও নিষ্ঠার সাথে এবং সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করি। মাঠপর্যায়ে যে সকল সহকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ প্রকাশ করেন, তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, তৃণমূল সাংবাদিকরা ভালো থাকলে দেশের গণতন্ত্র ও সত্যের কণ্ঠ শক্তিশালী হবে। যতদিন বেঁচে আছি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাব।

নারায়ণগঞ্জের মাটি থেকে উঠে আসা এই সাংবাদিকের যাত্রা প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ের নিষ্ঠা ও সততা থাকলে বৈশ্বিক মঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।নারায়ণগঞ্জের সাংবাদিকরা তার ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা