• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন চট্টগ্রামে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর সাথে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ, ওসমানীতে হবে স্পোর্টস কমপ্লেক্স : সচিব মাহবুব উল আলম হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ:যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’ এর উদ্যোগে প্রতিষ্ঠিত মাদকবিরোধী ক্লাব।

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সম্প্রতি সংগঠনটি মাদকবিরোধী কর্মসূচি পালন করে। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পাড়া-মহল্লায় এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এরই ধারাবাহিকতায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে একটি কম্পিউটার ও প্রিন্টারের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ২৪-৯-২৬ ইং বিকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির নেতৃবৃন্দের হাতে কম্পিউটার ও প্রিন্টার তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এটি শুধু আইন দিয়ে দমন করা সম্ভব নয়, এর জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক শক্তি নারায়ণগঞ্জ যে অরাজনৈতিকভাবে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করছে, এটি অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগের পাশে থাকবে।

কম্পিউটার ও প্রিন্টার হাতে পেয়ে নাগরিক শক্তির নেতৃবৃন্দ বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সহযোগিতা আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। আমরা প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে চাই এবং একটি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা