• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন চট্টগ্রামে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর সাথে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ, ওসমানীতে হবে স্পোর্টস কমপ্লেক্স : সচিব মাহবুব উল আলম হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ:যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে মাদক নির্মূলের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে।

তিনি বলেন, ১৭ বছরের একটি দীর্ঘদিনের ট্রেন্ড থেকে মুক্ত হয়ে আসার জন্য নির্বাচিত সরকারকে এই মুহূর্তে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে।

পানি সম্পদ মন্ত্রী উল্লেখ করেন, চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা