• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী ১৩টি ফুটবল মাঠ নির্মাণের জন্য নাসিককে ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন : সাখাওয়াত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে গত ১৫ বছর এরকম একটা নেশার জালে জড়িয়ে ফেলা হয়েছে যে মানুষ অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ১৩টি ফুটবল মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তারেক রহমানের লক্ষ্য হচ্ছে শিশুকিশোরদের যুবকদের মোবাইল আসক্তি, মাদকাসক্তি, সন্ত্রাস কিশোর গ্যাং থেকে দূরে সরিয়ে নেয়া। আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যেত ৯৬-৯৭ শতাংশ পর্যন্ত পাশের হার ছিল। শিক্ষকদের বলে দেয়া হতো এত পার্সেন্ট পাস করাবা। এবার কিন্তু সেরকম হয়নি।

তিনি আরো বলেন, আমরা জায়গা খুঁজছি সাভারের বিকেএসপি’র মতো নারায়ণগঞ্জেও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করার বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিবেন। ওসমানী স্টেডিয়াম উন্নত করবেন।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এই মাঠটি উন্নত করা হবে। খেলোয়ারদের পক্ষ থেকে চাইনিজ গোলবারের কথা বলা হয়েছে সেটিও করা হবে। অন্যান্য যেসব দাবি সেগুলোও পূরণ করা হবে। এই মাঠের চারিপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মাঠের মধ্যে যাতে পানি জমে না থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। খেলোয়াররা যাতে মাঠে থাকে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে খেলোয়ার উৎপাদনের ‍উর্বর ভূমি। আগে দেখা যেত যারা খেলাধুলা করতো তারা পরিবারে নিগৃহীত হতো। কিন্তু বর্তমান সরকার চায় যারা খেলাধুলা করবো তারা যাতে উন্নত জীবন গড়তে পারে। আমরা চাই সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্না, আশরাফ উদ্দিন চুন্নু, সালাউদ্দিন, গাউসের মতো প্লেয়ার তৈরী হোক।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহসভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ। আরো বক্তব্য রাখেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।
বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, ইকবাল হোসেন, হাসানুর রহমান, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন টিপু, ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আসলাম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক কাজী মাহফুজুর রহমান সোয়েব, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, মুজাহিদুল কবির রুবেল, আওলাদ হোসেনসহ আরো অনেকে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা হলেন পঞ্চায়েতের সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাকিব, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু ও ফাহিম আহাম্মেদ।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। যার মধ্যে ফাইনালে ট্রাইবেকারে ১-০ গোলে হোয়াইট ইগলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্ল্যাক টাইগার্স টিম। টুর্নামেন্টের সেরা খেলোয়ার ইমাম, সেরা গোলকিপার সায়েম ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন রাব্বি।
ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা