• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

দায়িত্ব নিয়েই আইনশৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন আনায় প্রশংসায় ভাসছেন এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দায়িত্ব গ্রহণের পরপরই কঠোর অবস্থান ও মাদকবিরোধী তৎপরতার কারণে নারায়ণগঞ্জে আবারও ‘সিংহাম’ হিসেবে আলোচনায় এসেছেন নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তার নেতৃত্বে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছেন তিনি।

গত কয়েকদিনে জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে নগরীর শিল্পাঞ্চল, বাসস্ট্যান্ড ও নদীপথ সংলগ্ন এলাকায় পুলিশের দৃশ্যমান টহল ও চেকপোস্ট বৃদ্ধি পাওয়ায় ছিনতাই ও মাদক কেনাবেচা কমেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করছেন নারায়ণগঞ্জের অনেক বাসিন্দা। নগরীর এক ব্যবসায়ী বলেন, আগে সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় লাগত। এখন পুলিশের টহল চোখে পড়ে। এসপি স্যার কঠোর হাতে চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গেং ও মাদকের বিরুদ্ধে নেমেছেন।

একজন শিক্ষকের ভাষ্য, কিশোর গ্যাং ও মাদকের কারণে ছেলেমেয়েরা বিপথে যাচ্ছিল। নতুন এসপির অভিযান দেখে মনে হচ্ছে প্রশাসন এবার সিরিয়াস।

তাদের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান যেন কোনোভাবেই থেমে না যায়। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের গডফাদার ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা ছাড়া এ অভিযান সফল হবে না।তাই সকলের সহযোগিতা চাই।

তিনি আরও জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই রোধে বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও হাবিবুর রহমান দেশের বিভিন্ন জেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ভূমিকার জন্য ‘সিংহাম’ উপাধি পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর নারায়ণগঞ্জেও তার একই ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ নতুন করে ভরসা পাচ্ছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন চারদিনে মাদকবিরোধী অভিযানে বিপুলসংখ্যক ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজা সহ অন্যান্য অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা