• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৫৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সদস্যদের মধ্যকার পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, মানসিক ক্লান্তি দূর করা এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে ৯ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ বসন্ত বিলাস রিসোর্টে দিনব্যাপি আনন্দ ভ্রমন করেছে সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ।

সমাজকর্মী ও উদ্যোক্তাদের সামাজিক কাজের পাশাপাশি মানসিক সতেজতা ফেরাতে এবং দলগতভাবে ঘুরতে যাওয়ার মাধ্যমে সংগঠনের বন্ধন আরও শক্তিশালী করতে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। পারষ্পরিক সৌহার্দ্য, একঘেয়ামি দূরিকরণ ও সাংগঠনিক ঐক্য ধরে রাখতে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সংগঠনের সদস্য ও কর্মীরা। সুইমিং পুলে সাঁতার প্রতিযোগীতা ও বালিশ খেলার মাধ্যমে আনন্দ র‌্যালি বের করা হয়।

মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের সাবলিল উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া ও সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূঁইয়া। ভ্রমন মানে শুধু নতুন স্থান দেখা নয়, নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব নুসরাত হোসেন নিশু ও নির্বাহী সদস্য শামীমা আক্তার নিশি।

পরিশেষে আনন্দ উচ্ছাসে প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার শামীমা আক্তার নিশি, দ্বিতীয় পুরষ্কার রেশমা আক্তার উর্মি ও তৃতীয় পুরষ্কার পুনম আক্তার গ্রহণ করেন। তাদের প্রত্যেককে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও ভ্রমন পিপাসুদের মানব কল্যাণ পরিষদের লোগো খোচিত সাংগঠনিক টি-শার্ট উপহার দেওয়া হয়।

আনন্দ ভ্রমনে প্রাকৃতিক নির্মল পরিবেশে উচ্ছাসিত ও উজ্জীবিত ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উম্মে সুফিয়া হ্যাপি, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, লিপি আক্তার, ইতি বর্মন, হুমায়রা আক্তার, চায়না আক্তার, বিথী বেগম, লতা ইকবাল, মোঃ সোহেল, জান্নাতুল ভূঁইয়া, মোঃ আমিন সহ অন্যান্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা