• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

জন্মাষ্টমী ঘিরে নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জ : শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের কঠোর নিরাপত্তার চাদরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ জেলা ও মহানগর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

এখন পর্যন্ত জেলার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জন্মাষ্টমী সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও নবাগত জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কঠোর নির্দেশনায় মন্দির, পূজা মণ্ডপ ও শোভাযাত্রার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া ড্রোন ও সিসিটিভির মাধ্যমে বিভিন্ন এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

সকাল থেকে জেলার প্রধান প্রধান মন্দিরগুলোতে ভক্তদের ঢল নেমেছে। গীতা পাঠ, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জন্মাষ্টমী উপলক্ষে বলেন,
নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির জেলা। সকল ধর্মের মানুষ মিলেমিশে এখানে উৎসব পালন করে। জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হোক।

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জন্মাষ্টমী উপলক্ষে বলেন,
জন্মাষ্টমীকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্দির ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে পারব বলে আশা করছি।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এ ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে সাধুবাদ জানিয়ে বলেন, কঠোর নিরাপত্তার কারণে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা