• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দশম শ্রেণি চ্যাম্পিয়ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে নবম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের দি ক্যাপটেইনস্ এরিনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দলের খেলোয়াড়রা।

ফাইনালে নবম ও দশম শ্রেণির দল মুখোমুখি হলে ম্যাচ ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দুই দলের খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত দশম শ্রেণির খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।

দশম শ্রেণির হয়ে জোড়া গোল করেন সাফওয়ান খান সাইফী। দলের হয়ে আরও একটি গোল করেন মাসফিকুর রহমান। তাদের নৈপুণ্যে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাফওয়ান খান সাইফী ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং মাসফিকুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পুরো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা শাহিন, মহিউদ্দিন ও কবির।

খেলা শেষে বিজয়ী দশম শ্রেণির হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ নবম শ্রেণির হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও নারায়ণগঞ্জের গর্ব সম্রাট হোসেন এমিলি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট হোসেন এমিলি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা মানুষের জীবনকে উজ্জীবিত রাখে। সুস্থ থাকার পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে মুক্ত থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো খেলোয়াড় তৈরির উদ্যোগে তার সহযোগিতা সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. আরিফ মিহির, কমিশনার, বাংলাদেশ স্কাউট, নারায়ণগঞ্জ জেলা রোভার; মাহবুবুর রহমান চঞ্চল, সম্পাদক ও প্রকাশক, নিউজ রাতদিন ২৪.কম; অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান, মাহতাব উদ্দিন ও হালিমা রহমান; শিক্ষক প্রতিনিধি শাহিদা বেগম ও লুৎফর রহমান এবং সিনিয়র শিক্ষক আকলিমা মাহামুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু কথায় শিশুদের ভবিষ্যৎ গড়ার কথা বললেই হবে না, সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা