• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নাসিক প্রশাসকের সাথে কেন্দ্রীয় নাট্য সংস্থার মত বিনিময় অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে কেন্দ্রীয় নাট্য সংস্হা ( কেনাসং) নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে l

৩১ আগস্ট সোমবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে কেন্দ্রীয় নাট্য সংস্থা নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে | জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় নাট্য সংস্হা (কেনাসং) নারায়ণগঞ্জের সভাপতি আনিসুল ইসলাম সানির নেতৃত্বে কেনাসং ভুক্ত প্রায় ৪০টি নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নাসিক প্রশাসকের উপস্থিতিতে কেনাসং নারায়ণগঞ্জের সভাপতি আনিসুল ইসলাম সানি আলী আহমদ চুন্কা নগর পাঠাগার ও মিলনের বিভিন্ন সংস্কার মঞ্চ ভাড়া কমানো নাটকের পরিবেশ সৃষ্টি এবং মহড়াকক্ষ উন্মুক্ত সহ বেশ কিছু দাবী দাওয়া নাসিক প্রশাসকের কাছে তুলে ধরেন | নাসিক প্রশাসক নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপস্থাপিত দাবিসমূহ মনোযোগ সহকারে শুনেন এবং তার বক্তব্যে তিনি প্রতিটি দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা তিনি করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত একসময়ের আ আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার ছিল নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র | বিগত সরকারের আমলে ২০১০ সালে এটি নতুন ভাবে নির্মাণ করার জন্য ভেঙে ফেলা হয়।দুই বছর সময়ের মধ্যে পুরো কাজ শেষ করে আধুনিক একটি নাট্যমঞ্চ এবং পাঠাগার নগরবাসীকে উপহার দেবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মেয়র | কার্যত দুই বছরের জায়গায় প্রায় ১২ বছর পাঠাগার নির্মাণ কাজ সম্পন্ন করে তা উন্মুক্ত করা না হওয়ায় নারায়ণগঞ্জের নাটক ও সাংস্কৃতিক চর্চা চরমভাবে ব্যাহত হয়। সেহেতু মতবিনিময় সভায় উপস্থাপিত দাবি সমূহ যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মেনে নিয়ে যথাযথ সংস্কার করেন তাহলে পুনরায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন হয়ে উঠবে নাট্য ও সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ।
এ সময় উপস্থিত সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক কবির প্রধান,নারায়ণগঞ্জ নাট্যশিল্পী কল্যাণ সংস্থা ও শাম্মী থিয়েটারের প্রতিষ্ঠাতা এস এম ইকবাল রুমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুকুল,কেন্দ্রীয় নাট্য সংস্থা কেনাসং নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শামসুল আহসান রহমান,নারায়ণগঞ্জ নাট্য চক্রের দলপতি ফজলুল হক পলাশ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, মুক্ত নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন,সংশপ্তক নাট্য দলের সভাপতি সানাউল্লাহ হক, আনন্দ থিয়েটারের দলপতি শাহ আলম ভূঁইয়া,সৃষ্টি গ্রুপ থিয়েটারের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হাদী মানিক হৃদয়, বন্দরের সিরাজউদ্দৌলা নাট্যদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, নাট্য সম্প্রদায়ের সভাপতি মহিউদ্দিন খোকা ও সাধারণ সম্পাদক এস এম সাজিম, নাট্য শিল্পী মনসুরুল হক মনি, বশির খান, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল মন্ডল,নারায়ণগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক আবুহানিফা মাসুম, উন্মেষ সংস্কৃতি সংগঠনের মাহবুব হোসেন,মুরাদ হোসেন সোহেল ইসলাম এনামুল হক সহ বিভিন্ন নাট্য ও শাস্ত্রী সংগঠনের প্রতিনিধিগণ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা