• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ সুইড নারায়ণগঞ্জের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থায়ী জমি বরাদ্দের আশ্বাস এমপি ও ডিসির

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৬ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।

জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। সংগঠনের প্রবীণ সংগঠকদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সাংগঠনিক মাস ২০২৬ উদ্বোধন করেন সভাপতি রীনা আহমেদ।
সিনিয়র ও নিবেদিত প্রাণ সংগঠক লক্ষ্মী চক্রবর্তী, কমলা দে, কৃষ্ণা ঘোষসহ জেলা সংগঠকদের নবায়ন করা হয়। কিছু নতুন সদস্য সংগ্রহ করা হয়।

আলোচনা করেন, জেলার সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সদস্য এডভোকেট বিলকিস ঝর্ণা। সংগীত পরিবেশন করেন শিল্পী দীপা রায় ও তার দল। কবিতা আবৃত্তি করেন সদস্য স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও সদস্য কবি কাউছার আক্তার পান্না।

বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারা দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক মাস পালন করছে। আজকে সদস্য সংগ্রহ ও নবায়ন এবং আলোচনা সভার মাধ্যমে এ পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয়। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কবিতা আবৃত্তি করেন সদস্য স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও সদস্য কবি কাউছার আক্তার পান্না।

সভায় জেলা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা