• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির

শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা যারাই বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসপি বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান প্রতিদিন পরিচালনা করা হচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই নীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না বলেন তিনি।

তিনি জানান, গত এক মাসে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ শতাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের মূল। একটি পরিবার ধ্বংস হয় মাদক দিয়ে, একটি সমাজ অস্থির হয় মাদক দিয়ে। তাই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে পারলে চুরি, ছিনতাই, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে, যোগ করেন এসপি মিজানুর রহমান।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে মহানগর ও জেলার সব থানা এবং ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কমিটির সভা শুরু হয়েছে।

আমরা চাই মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও যুবকরা আমাদের সঙ্গে কাজ করুক। পুলিশ একা পারবে না, সমাজকে সঙ্গে নিয়েই অপরাধ দমন করতে হবে, বলেন পুলিশ সুপার।

তিনি আরও জানান, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর এলাকার আলোচিত ‘সিফাত বাহিনী’ প্রসঙ্গে এসপি বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে সিফাতসহ তার বাহিনীর একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

কোনো বাহিনী, কোনো সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করবে, তাদের আমরা আইনের আওতায় আনবই, দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে এসপি বলেন, প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়ি নিজ এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে। হাইওয়ে, নদীপথ ও শিল্প এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ, বিনিয়োগবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। সকল প্রকার অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণ তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধীদের আস্তানা খুঁজে বের করা আরও সহজ হবে।

সবশেষে তিনি জনগণের উদ্দেশে বলেন, যারা জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করবে, আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কোনো আপস নেই। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে, কিন্তু অপরাধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা