• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাসূল (সা.)-এর শিক্ষাকে ধারণ করেই নারায়ণগঞ্জকে শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

আগামীকাল পালিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

পুলিশ সুপার বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম।

মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের যুগান্তকারী ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘মহানবী তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয় মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। তাঁর মাধ্যমেই সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ – সুরা আল-কলম, আয়াত ৪। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা লাভ করেছেন।

জেলা পুলিশ সুপার বলেন, মহানবী (সা.) জীবনভর সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কে দিয়েছেন সুস্পষ্ট দিকনির্দেশনা।

বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেখানে তিনি যে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

এই পবিত্র দিনে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।

পরিশেষে তিনি দোয়া করেন, নারায়ণগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা