• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান

সাঈদা সুলতানা: / ৯৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বার্তা নিউজ ৫২।

রোববার রাজধানীতে অনুষ্ঠিত এ মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বিনয়ী ও জনবান্ধব। তার আদর্শ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহানউদ্দিন এবং সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এ সময় সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বেগম সেলিমা রহমান।

বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো অল্প বয়সেই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সম্ভাবনাময় নেতাকে হারিয়েছে।

মোনাজাতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন তিনি মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা