• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

সুবিধা আদায় করতে না পেরে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে নাজির কামরুলের বিরুদ্ধে একটি কুচক্রীমহল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সুবিধা আদায় করতে না পেরে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। সর্ব মহলে প্রশংসিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে ভূমি দস‍্যু চক্রের সদস‍্য আওয়ামীলীগ আমলে সুবিধা আদায়কারী পিতা ও পুত্র সহ একটি চক্রান্তকারী মহল।

দীর্ঘদিন যাবত নিষ্ঠা ও সততার সাথে জেলা প্রশাসনের কার্যালয়ের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার কঠোর পরিশ্রমের কারণে যেমনি তিনি জেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাদের মন জয় করেছেন তেমনি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রার্থীদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।

জানা গেছে, কিছুদিন যাবত জেলা নাজির কামরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যে সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিন্দুমাত্র বাস্তবে প্রমাণ পাওয়া যায়নি। যারা কিংবা যাদেরকে দিয়ে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে তারাই আওয়ামী লীগের দোসর এবং বিগত ফ্যাসিস্ট আমলের বিশেষ সুবিধা ভুগি বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা বলছেন, জেলা নাজির কামরুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী এবং গুণী একজন মানুষ। যিনি সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনা সহ মানুষদের সেবা দিয়ে আসছেন। যারা কামরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র কিংবা মিথ্যাচার করছেন তারা কোনভাবেই সফল হবে না। কেননা কামরুল ইসলাম কোন অনিয়ম কিংবা দুর্নীতির সাথে জড়িত নয়। সেই সাথে তিনি সর্ব মহলে প্রশংসিত। যারা এই মিথ্যা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের সচেতন মহল।

এ বিষয়ে জেলা নাজির কামরুল ইসলাম জানান, মিথ্যা চিরদিনই মিথ্যা থাকে সেটা কখনো সত্যে পরিণত হয় না। যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের একদিন ভুল ভাঙবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে বলব যে, আপনারা সত্য এবং বাস্তবের আলোকে সমালোচনা করুন। মিথ্যা ভাবে একজন মানুষের সুনাম নষ্ট করবেন না। এভাবে মিথ্যাচার করলে আপনাদের বিরুদ্ধেও একদিন অন্য আরেকজন কলম ধরবে এতে কোন সন্দেহ নেই। আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলে নারায়ণগঞ্জ জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা