• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বদলিজনিত কারণে কুষ্টিয়া ত্যাগ করা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ও পুনাক সভানেত্রীকে বিদায় জানাতে জেলাজুড়ে নানা আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন, পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ পৃথক অনুষ্ঠানে তাদেরকে সম্মান জানায়।

মঙবার ১৯ আগস্ট সকাল ১১টায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুনাক কুষ্টিয়ার বিদায়ী সভানেত্রী সাদিয়া আফরিন। তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। কর্মসূচি শেষে পুনাকের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা বিশ্বাস বিদায়ী সভানেত্রীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় পুনাক ইনচার্জ রেশমা খানমসহ নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেল ৩টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষক-শিক্ষিকারা তার দায়িত্বকালীন সহযোগিতার প্রশংসা করেন।

বুধবার ১৯ আগস্ট সকাল ১১টায় জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করে কুষ্টিয়া জেলা পুলিশ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, ফয়সাল মাহমুদ, প্রণব কুমার সরকার, মো. দেলোয়ার হোসেন, সকল থানার ওসি, ডিআইও-১, ডিবির ওসি, কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন। বক্তারা চাকরিকালের স্মৃতিচারণ করে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। বিদায়ী পুলিশ সুপার দায়িত্বপালনের অভিজ্ঞতা তুলে ধরে পেশাদারিত্ব ও জনসেবার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়ায় দায়িত্বপালনকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্বও পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা