• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

:বাংলাদেশ স্কাউটস, আড়াইহাজার উপজেলার আয়োজনে মঙ্গলবার রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ১৪৫৭তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই প্রশিক্ষণ কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি স্কাউটার মোঃ শফিকুর রহমান।

কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার জেলা স্কাউটস কমিশনার স্কাউটার মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু, জেলা স্কাউট লিডার স্কাউটার মোঃ মঞ্জুর মিয়া, আড়াইহাজার উপজেলা স্কাউটসের সম্পাদক স্কাউটার মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা কাব লিডার অনিতা চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মৃদুল কান্তি প্রমুখসহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কোর্সে আড়াইহাজার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, লক্ষ্য-উদ্দেশ্য এবং বিদ্যালয়ে স্কাউট দল পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে পরবর্তীতে ৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে। এর মাধ্যমে উপজেলায় স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা