• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিতব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি সংবাদ সংগ্রহে জাতীয় সংসদ ভবনে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রক্রিয়া কাভার করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে তাকে প্রেস গ্যালারিতে প্রবেশাধিকার, যাতায়াত ও সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় কার্ড ও অনুমতিপত্র প্রদান করা হয়েছে।

নির্বাচনের দিন সংসদ ভবন থেকে আইন প্রণেতাদের উপস্থিতি, ভোটগ্রহণ, গণনা ও তাৎক্ষণিক ফলাফলসহ বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন সরাসরি নারায়ণগঞ্জসহ সারাদেশের পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে।

এছাড়া নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিশ্লেষণও নিউজ টু নারায়ণগঞ্জের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে।

এ বিষয়ে সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল বলেন, দেশের ইতিহাস ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রাষ্ট্রপতি নির্বাচনের মতো রাষ্ট্রীয় শীর্ষ ইভেন্ট কভার করতে পারা অত্যন্ত দায়িত্ব ও আনন্দের। জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি খবর নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের সামনে দ্রুত ও নিখুঁতভাবে তুলে ধরতে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনের সর্বশেষ খবর, তাৎক্ষণিক ফলাফল ও প্রাসঙ্গিক বিশ্লেষণ জানতে পাঠকদের ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ফেসবুক পেজ ওয়েবসাইটে চোখ রাখার অনুরোধ জানিয়েছে পোর্টাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যম হিসেবে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জাতীয় সংসদ থেকে সরাসরি সংবাদ পরিবেশনের মাধ্যমে এবারও জেলার পাঠকদের জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে পোর্টালটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা