• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়তে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান ইউএনও ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী ১৪৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি এস এম ফয়েজ উদ্দিন বলেন, সমাজ পরিবর্তনে শিক্ষকরাই আলোকবর্তিকা। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা সম্ভব। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও স্কাউটিং ইতিবাচক অবদান রাখে।

শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে বলেন তিনি। অনুষ্ঠানে তিনি ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়া শিক্ষকদের পরবর্তীতে বেসিক কোর্সে অংশগ্রহণের আহ্বান জানান।

কোর্সের কোর্স লিডার ও ঢাকা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু। অনুষ্ঠানটিও তিনিই পরিচালনা করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের এ.এল.টি নাজমা চৌধুরী এবং উডব্যাজার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু, মো. গোলাম মোস্তফা শাহীন ও মো. জাকির হোসেন সিকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা স্কাউট লিডার মো. ওয়ালিউল্লাহসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

কোর্সে শিক্ষকদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবেন। এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা