• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সহকর্মীদের ভালোবাসা ও দোয়ায় সিক্ত হলেন জেলা নেজারত শাখার নাজির কামরূল ইসলাম।

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আনন্দ, ফুলের শুভেচ্ছা, কেক কাটা আর দোয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হলো জেলা নাজির কামরূল ইসলামের জন্মদিন।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা নাজির কামরূল ইসলাম সহকর্মীদের নিয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সহকর্মীদের আন্তরিক ভালোবাসায় মুগ্ধ হয়ে জেলা নাজির সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সহকর্মীদের সহযোগিতা ও সৌহার্দ্যের কারণেই দায়িত্ব পালন সহজ হয়।

পরে তার জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে কর্মজীবনে তার আরও সাফল্য ও জনসেবায় অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

জেলা নাজির জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ।এমন আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা