• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

ফটো সাংবাদিক বিশাল আহমেদ এর পিতা’র ইন্তেকাল-বিপিজেএ এর গভীর শোক প্রকাশ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ  ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মো. আমির হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) বাদ জোহর নারায়ণগঞ্জ সদর উপজেলার পিটালিপুল জামে মসজিদ কবরস্থান মাঠে মরহুমার জানাজা শেষে দাফন করা হয়।

এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শহীদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সাবেক কোষাধ্যক্ষ হাজী আলমাস আলী, যুগ্ম সম্পাদক হাসান উর রাজিব, কোষাধ্যক্ষ মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহীদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, কার্যকরী সদস্য মো. মোক্তার হোসেন, সদস্য মশিউর রহমান, আল মামুন খাঁন, মেহেদী হাসান।

এর আগে অদ্য ১৩ আগষ্ট সকালে মরহুম আমির হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই জন কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা