• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনায় এবং GPMS কর্মপরিকল্পনা ও গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদরের ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সমাবেশে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোসাম্মৎ রীনা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা সুলতানা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ সদর,নাসিমা বেগম, প্রধান শিক্ষক, ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তিনি বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি। এজন্য জনসচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র।

তিনি আরও বলেন, মাদক এবং কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়ের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসার মোসাম্মৎ রীনা পারভীন বলেন, GPMS কর্মপরিকল্পনার অংশ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের সমাবেশ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা