• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন কুষ্টিয়ায় মাদক,জুয়া,চোরাচালানমুক্ত শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়ার অঙ্গীকার ডিআইজির, সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। ‘প্রাণের মানুষ আছে প্রাণে…’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২২ শ্রাবণ বিশ্বকবিকে স্মরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০–৮-২৬ইং সোমনার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের। তার পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার শারমিন জাহান। এ সময় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি কে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর’ সহ রবীন্দ্রনাথের কালজয়ী গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ বিশ্বকবির সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ ও মানবতাবাদ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় জীবনের প্রেরণা। তার সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জেলা প্রশাসন এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা